| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ১২:১৬:৩৯:অপরাহ্ন  |  ১৮৯০ বার পঠিত
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় পৃথক তিনটি অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নান্নু শেখ (৪০), ব্রাহ্মণবাড়িয়ার রামাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো. শাহাদাত খান (৬৪) এবং পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে উত্তরা ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে নান্নু শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাদশারটেক মসজিদের সামনে থেকে শাহাদাত খানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনায় তার বিরুদ্ধে গত ২৯ অক্টোবর ডিএমপির উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া গেছে।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান হীরাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। এ ছাড়া পটুয়াখালী সদর থানায় তার বিরুদ্ধে আগের দুটি মামলা রয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪