| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ সেনার দেহাবশেষ নিয়ে গেল জাপান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:৫২:২০:পূর্বাহ্ন  |  ১৮০২৬২৮ বার পঠিত
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ সেনার দেহাবশেষ নিয়ে গেল জাপান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন।

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ উত্তোলন করে জাপানে পাঠানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন। এরপর যথাযথ আনুষ্ঠানিকতায় গার্ড অব অনার প্রদান শেষে দেহাবশেষগুলো জাপান সরকারের কাছে হস্তান্তর করা হয়।

এ খননকাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খনন বিশেষজ্ঞ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির।

উল্লেখ্য, এর আগে জাপান সরকারের অনুরোধে ২০২৪ সালে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন করে জাপানে ফেরত পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ সৈনিকের দেহাবশেষ নিয়ে গেছে জাপান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪