| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিলীপ কুমার আগরওয়ালার স্থাবর সম্পত্তি জব্দের আদেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৬:০৩:৩৬:অপরাহ্ন  |  ১৮০২২৫৬ বার পঠিত
দিলীপ কুমার আগরওয়ালার স্থাবর সম্পত্তি জব্দের আদেশ

রিপোর্টার্স২৪ডেস্ক: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার সাতটি ফ্ল্যাট, দুটি দোকানসহ মোট ৩৩ দলিলের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে ১১২ কোটি টাকার বেশি সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা রয়েছে। তাঁর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩৪ ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭৫৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তদন্তে আরও উঠে এসেছে, মামলার বিচার চলাকালীন সম্পত্তি হস্তান্তরের চেষ্টা হতে পারে—এই আশঙ্কায় এগুলো অবরুদ্ধ করা জরুরি।

এর আগে গত ২২ জুলাই দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন একই আদালত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪