| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় স্কুলছাত্রীর কানের দুল ছিনতাই, অচেতন অবস্থায় ফেলে যায় দুর্বৃত্ত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৩, ২০২৫ ইং | ০৭:০৭:০৫:পূর্বাহ্ন  |  ১৭৯২৯৪২ বার পঠিত
উত্তরায় স্কুলছাত্রীর কানের দুল ছিনতাই, অচেতন অবস্থায় ফেলে যায় দুর্বৃত্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: উত্তরার হাউজবিল্ডিং রেলগেট এলাকায় সকালে পথচারীরা স্কুলড্রেস পরা এক ছোট্ট শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। শিশুটি তার পরিচয় বলতে পারছিল না, বিভ্রান্ত দেখাচ্ছিল তাকে। পরে স্থানীয়দের সহায়তায় জানা যায় শিশুটির নাম ইসরাত, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের তথ্য অনুযায়ী, সকালে ইসরাত তার মা ও জমজ বোনের সঙ্গে স্কুলে আসে। মা ও বোনকে রেখে কাছাকাছি দোকান থেকে পরোটা কিনতে গেলে এক অজ্ঞাত ব্যক্তি তাকে পরোটা কিনে দেবে, অজুহাতে সঙ্গে নিয়ে জয়নাল মার্কেটের দিকে যায়। সেখানে নিয়ে ইসরাতের কানের স্বর্ণের দুল খুলে নেয় দুর্বৃত্ত।

দুল ছিনিয়ে নেওয়ার পর শিশুটিকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর এলাকায় দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ইসরাতকে কাঁদতে দেখে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয় এবং স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪