| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তা ট্রেনের বগি বিচ্ছিন্ন, ২ ঘন্টা বিলম্ব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৯:৩৬:৩৬:পূর্বাহ্ন  |  ২২৪৭২৪৭ বার পঠিত
তিস্তা ট্রেনের বগি বিচ্ছিন্ন, ২ ঘন্টা বিলম্ব

জামালপুর প্রতিনিধি: আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নাট খুলে বগি বিচ্ছিন্ন হওয়ায় ২ ঘন্টা বিলম্ব হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরের পিয়ারপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এতে কোনো হতা-হতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ের জামালপুর জংশন সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৪টার দিকে জামালপুর রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটে চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস। ট্রেনটি নান্দিনা-পিয়ারপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে বগি সংযোগের দুইটি নাট খুলে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি তাৎক্ষণিক দাঁড়  করান। 

পরে দুই ঘন্টা চেষ্টা করে সংযোগ দিতে সক্ষম হয় রেলওয়ের কারিগরি দল। ফলে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায় তিস্তা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪