| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বামপন্থিদের মিছিলে হামলার প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১৯:০৮:২৫:অপরাহ্ন  |  ৩০৫১১৯৭ বার পঠিত
বামপন্থিদের মিছিলে হামলার প্রতিবাদ

রিপোর্টার্স২৪ডেস্ক: হামলা-আক্রমণ করে দেশের বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বন্দর ইজারা প্রত্যাহারের দাবিতে বামপন্থি দলের যমুনামুখী শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় নারীসহ বহু নেতাকর্মী আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সাইফুল হক দাবি করেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিলে হামলা-আক্রমণ রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের চিত্র মনে করিয়ে দেয়। তাঁর মতে, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আজকের হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪