| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১৬:২৮:২৪:অপরাহ্ন  |  ৯৪১৮৮৬ বার পঠিত
জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের বেতগাড়ী মোড়ে শুক্রবার বিকেলে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াত নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, দেশের বৈষম্য দূর করতে কুরআনের আইন প্রতিষ্ঠা প্রয়োজন। তিনি দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচন সনদ অনুযায়ী ও নিরপেক্ষভাবে আয়োজনের তাগিদ দিয়ে তিনি প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অনুরোধ জানান।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪