| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার ঘাটতির কারণে প্রবাসীরা কম বেতন পাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১১:২৯:৩১:পূর্বাহ্ন  |  ৯৩২৯৫১ বার পঠিত
শিক্ষার ঘাটতির কারণে প্রবাসীরা কম বেতন পাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

নীলফামারী জেলা প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন বলেছেন, প্রশিক্ষণ ও শিক্ষার ঘাটতির কারণে দেশের মানুষ বিদেশে কম বেতনে কাজ করছে। শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব না দেওয়াকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

রোববার সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষ কাজ করছে, কিন্তু একই কাজে বিদেশিদের তুলনায় আমাদের দেশের মানুষ কম বেতন পায়। শিক্ষার অভাবে তারা সরাসরি ভাইভা দিতে পারে না। ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই।”

জাপানের উদাহরণ তুলে তিনি বলেন, “জাপানি ভাষার এন–ফোর লেভেল শিখতে ছয় মাস সময় লাগে। এটি করলে জাপানে কাজের বড় সুযোগ পাওয়া যায়। আমাদের জনশক্তিকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৌহিদ হোসাইন বলেন, “আগামী দিনে চাকরি ও দক্ষতার প্রচুর সুযোগ তৈরি হবে। সঠিক পথে চলতে হবে, পড়ালেখায় মনোযোগী হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে।”

অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪