| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে জরিমানা ও জব্দ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১০:১৫:২২:পূর্বাহ্ন  |  ২২৮৯১৩১ বার পঠিত
চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে জরিমানা ও জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, প্রদর্শন ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) পরিচালিত অভিযানে আল মদিনা প্যাকেজিং এবং মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ১১৫ কেজি নিষিদ্ধ পলিথিন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা অভিযানটি পরিচালনা করেন। প্রসিকিউশন দেন পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান ওমর ফারুক।

অভিযানে সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪