| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সিন্দুর’ অভিযানের ৩০ মিনিটের মধ্যেই পাকিস্তানকে জানানো হয়েছিল : জয়শঙ্কর

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ১৫:২৭:২৯:অপরাহ্ন  |  ১৮৩৮০৯৫ বার পঠিত
‘সিন্দুর’ অভিযানের ৩০ মিনিটের মধ্যেই পাকিস্তানকে জানানো হয়েছিল : জয়শঙ্কর
ছবির ক্যাপশন: ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর

আশিস গুপ্ত, নতুন দিল্লি : 

ভারতের ‘অপারেশন সিন্দুর’ শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সোমবার সংসদীয় উপদেষ্টা কমিটিকে একথা জানিয়েছেন। 


এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী শিবিশ লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই অভিযানটি ৭ মে রাতে পরিচালিত হয়। 


সংসদীয় উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত এক সূত্রের ভাষ্য অনুযায়ী জয়শঙ্কর সাংসদদের বলেন, ‘অপারেশন সিন্দুর শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে জানানো হয়েছিল যে শুধুমাত্র সন্ত্রাসীদের আস্তানাগুলোই লক্ষ্য করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানদের সরাসরি যোগাযোগের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ইসলামাবাদই শুরু করেছিল।’


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় উপদেষ্টা কমিটির এই বৈঠকে অপারেশন সিন্দুর এবং পাকিস্তান থেকে আসা সীমান্ত-পার সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেসি ভেনুগোপাল, মনীশ তিওয়ারি, মুকুল ওয়াসনিক, প্রিয়াঙ্কা চতুর্বেদী, অপরাজিতা ষড়ঙ্গী এবং গুরজিত অউজলা সহ বেশ কয়েকজন সংসদ সদস্য। 


বৈঠকে উপস্থিত সূত্রে জানা গেছে, জয়শঙ্কর সদস্যদের আশ্বস্ত করেন যে ভারত সুনির্দিষ্টভাবে শুধুমাত্র সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করেছে এবং যুদ্ধবিরতি বজায় রাখতে পাকিস্তানকে তা দ্রুত জানানো হয়েছে।বিদেশী হস্তক্ষেপ, বিশেষ করে যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ভারতের অবস্থান দশ শব্দে ব্যক্ত করা হয়েছিল, 'তারা গুলি করলে, আমরাও করব। তারা থামলে, আমরাও থামব।" 


জয়শঙ্কর আরও যোগ করেন, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্য জানিয়ে সতর্ক করেন যে পাকিস্তান বড় আকারের পাল্টা হামলা চালাতে পারে, তখন ভারত দৃঢ়ভাবে জবাব দেয়, "পাকিস্তান যদি সংঘাত বাড়ায়, আমরা সমান জবাব দিতে প্রস্তুত।"


কেন্দ্রীয় মন্ত্রীর এই ব্যাখ্যা এসেছে এমন সময়ে যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে সরকার অপারেশন সিন্দুর আগেই পাকিস্তানকে জানিয়েছিল, যা তিনি "অপরাধ" বলে উল্লেখ করেন।


রাহুল গান্ধী এক্স (টুইটার)-এ একটি পোস্টে বলেন, "আমাদের হামলা শুরুর সময় পাকিস্তানকে জানানো একটি অপরাধ। বৈদেশিক মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে সরকার তা করেছে। কে এটি অনুমোদন দিয়েছে? এর ফলে আমাদের বিমান বাহিনী কতগুলি বিমান হারিয়েছে?"


তবে, পররাষ্ট্র মন্ত্রণালয় রাহুল গান্ধীর এই দাবিকে "ঘোরতর ভুল তথ্য" বলে খারিজ করে দেয়।


মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "বৈদেশিক মন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে আমরা অপারেশন সিন্দুর শুরুর প্রাথমিক পর্যায়ে পাকিস্তানকে সতর্ক করেছিলাম। এটিকে ইচ্ছাকৃতভাবে অপারেশন শুরুর আগের ঘটনা বলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এই মিথ্যা তথ্য প্রকাশ্যে প্রত্যাখ্যান করা হচ্ছে।"


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪