| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেঁতুলিয়ায় তিনদিন ধরে একই সর্বনিম্ন তাপমাত্রা: ১০.৪ ডিগ্রি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৬:০৭:২৫:পূর্বাহ্ন  |  ৯১৯৯৪৮ বার পঠিত
তেঁতুলিয়ায় তিনদিন ধরে একই সর্বনিম্ন তাপমাত্রা: ১০.৪ ডিগ্রি

রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তরাঞ্চলের শীতপ্রবণ জেলা পঞ্চগড় টানা তিনদিন ধরে একই মাত্রার কনকনে শীতে কাঁপছে। তেঁতুলিয়ায় রাতের তাপমাত্রা যেন জমে গিয়ে স্থির হয়ে আছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস আবারও একই তাপমাত্রা রেকর্ড করে জানায়, রাতের শীতের তীব্রতা কমেনি একটুও।

এর আগে সোমবার চলতি মৌসুমে প্রথমবারের মতো ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তেঁতুলিয়ার পারদ। আশ্চর্যের বিষয় হলো, মঙ্গলবারও সেই তাপমাত্রা অপরিবর্তিত ছিল।

একইভাবে দিনের তাপমাত্রাও গত দুই দিন ধরে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে স্থিত রয়েছে। প্রতিদিন বিকেল নামতেই হালকা কুয়াশার চাদর মুড়িয়ে আসে, তাপমাত্রা নামতে শুরু করে দ্রুত। রাত বাড়লে শীত নেমে আসে কনকনে তীব্রতায়। তবে সকালে সূর্যের আলো ফুটতেই কিছুটা উষ্ণতা ফিরে আসে, কিন্তু বিকেল হলেই আবার শুরু হয় শীতের তীব্র দাপট।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এবং দিনের তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি। এদিন আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। সোমবার থেকে বুধবার—টানা তিনদিন একই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে বলে জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪