| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ভোট চুরি’ মন্তব্য ঘিরে ভারতের লোকসভায় চরম উত্তেজনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৬:৩৬:৩৭:অপরাহ্ন  |  ১৮৮৪৮৯২ বার পঠিত
‘ভোট চুরি’ মন্তব্য ঘিরে ভারতের লোকসভায় চরম উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: লোকসভায় নির্বাচন সংস্কার বিল নিয়ে আলোচনায় বুধবার মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী নেতা রাহুল গান্ধী। ভোটার তালিকার অনিয়ম নিয়ে রাহুলের অভিযোগ এবং তার প্রেস কনফারেন্সে উত্থাপিত দাবিগুলোর ওপর বিতর্কে আহ্বান জানানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

বক্তব্যে শাহ অভিযোগ করেন, ভোটার তালিকা নিয়ে কংগ্রেস পরাজয়ের পরই আপত্তি তোলে। তিনি রাহুলের ‘ভোট চুরি’ মন্তব্যের জবাবে বলেন, যাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ভোট চুরির সঙ্গে জড়িত, তাদের মুখে এ কথা শোভা পায় না।এতে ক্ষুব্ধ রাহুল অভিযোগ তোলেন যে শাহ নির্বাচনী কমিশনারদের দায়মুক্তি প্রসঙ্গে তার উত্থাপিত প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন।

শাহ পাল্টা বলেন, সংসদ কোন ক্রমে চলবে তা রাহুল ঠিক করতে পারেন না। রাহুল এটিকে “ভীত ও প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া” বলে আখ্যা দিলে শাহ আরও কড়া সুরে বলেন, আসল ভোট চুরি ঘটে জনগণের রায় অমান্য করলে। তিনি দাবি করেন, কংগ্রেসের ইতিহাসেই ‘ভোট চুরি’র নজির রয়েছে—জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী হওয়া থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর রায়বরেলী আসনের রায় বাতিল হওয়া পর্যন্ত।

ইন্দিরা গান্ধীকে রক্ষা করতে বিচারপতি নিয়োগে সিনিয়রিটি লঙ্ঘন এবং নিজেকে আইনি দায়মুক্তি দেওয়া—এসব অভিযোগও তোলেন শাহ। পাশাপাশি তিনি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্ব পাওয়ার আগে ভোট দেওয়ার অভিযোগের কথাও উল্লেখ করেন।

ইভিএম ও বিশেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচির বিরোধিতা করে অবৈধ ভোটারদের তালিকায় রাখতেই অপজিশন আপত্তি জানাচ্ছে বলেও দাবি করেন তিনি। এর প্রতিবাদে বিরোধী দলসমূহ সভা ত্যাগ করে।

বাইরে এসে রাহুল অভিযোগ করেন, শাহ ভোটার তালিকার স্বচ্ছতা ও ইভিএম কাঠামো নিয়ে তার প্রশ্নের জবাব দেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে শাহের বক্তব্যের প্রশংসা করে বলেন, অপজিশনের ‘মিথ্যা’ তিনি তথ্যসহকারে উন্মোচন করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                                                                                                        সুত্র: এনডিটিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪