| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে ২৭ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১১:২৫:৩৭:পূর্বাহ্ন  |  ৯০৮৪৪৪ বার পঠিত
সীমান্তে ২৭ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির একটি বিশেষ টহল অভিযান চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মালামাল জব্দ করে নিয়ে আসে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪