| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদীকে গুলির প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৯:৩৬:২১:পূর্বাহ্ন  |  ৮৯১৫৩৬ বার পঠিত
হাদীকে গুলির প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে জেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ অনেকে। সমাবেশে বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। 

এ সময় বক্তরা বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া তারা আরও বলেন, যারা আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪