| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাট সীমান্তে স্পর্শকাতর এলাকায় বিজিবির বিশেষ চেকপোস্ট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:৫৩:০১:অপরাহ্ন  |  ৮৯১৪২৭ বার পঠিত
লালমনিরহাট সীমান্তে স্পর্শকাতর এলাকায় বিজিবির বিশেষ চেকপোস্ট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট: সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী অনুপ্রবেশ বা অবৈধ অতিক্রম রোধ করতে লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দিন ও রাতব্যাপী টহল বৃদ্ধি করা হয়েছে, এবং স্পর্শকাতর এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে।

তিনি আরও জানান, দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪