| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ ডিগ্রিতে কাঁপছে তেঁতুলিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ০৪:৪৭:৪৪:পূর্বাহ্ন  |  ৮৮৯৯৬৮ বার পঠিত
৯ ডিগ্রিতে কাঁপছে তেঁতুলিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া। উত্তরের হিমেল বাতাস ও তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে বাইরে কাজ করতে গিয়ে তাদের প্রতিদিনই মোকাবিলা করতে হচ্ছে হাড়কাঁপানো শীত।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধান, উত্তরের ঠান্ডা বাতাস এবং বাতাসে আর্দ্রতার ওঠানামার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে নিম্নআয়ের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেককে কাজের ফাঁকে কিংবা রাস্তাঘাট, বাড়ির সামনে ও চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪