| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেয়া হবে হাদিকে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ০৯:৫৪:৫৬:পূর্বাহ্ন  |  ১৬১০৪৪৭ বার পঠিত
থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেয়া হবে হাদিকে

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। শারীরিক অবস্থা উপযুক্ত হলে আগামীকাল শুক্রবার তাকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, আগামীকাল হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত দুটি দেশ থাইল্যান্ড ও সিঙ্গাপুর নিয়ে আলোচনা চূড়ান্ত। তবে কোন দেশে নেওয়া হবে, সেটা রাতের মধ্যে সিদ্ধান্ত হবে।

তিনি জানান, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। আশা করছি, আগামীকাল সকালে বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের চূড়ান্ত ক্লিয়ারেন্স পাওয়ার পরই বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪