| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মসজিদের রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ১৪:৫৪:২৩:অপরাহ্ন  |  ২২৪২৫৪৬ বার পঠিত
চাঁদপুরে মসজিদের রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদ ও এলাকাবাসীর চলাচলের রাস্তা অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মসজিদের মুসল্লি ও স্থানীয় নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফারুক আহম্মদ ও তাঁর ভাই সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সোনাইরকান্দি জামে মসজিদে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন। এ নিয়ে প্রতিবাদ করায় গ্রামের কয়েকজনের বিরুদ্ধে গত ৯ ডিসেম্বর আদালতে মামলা করা হয়।

ভুক্তভোগীরা বলেন, বিরোধের একপর্যায়ে চলাচলের পথ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি করা হচ্ছে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি জানান।

অভিযুক্ত ফারুক আহম্মদ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে মারধরের আশঙ্কায় তিনি মামলা করেছেন। প্রয়োজন হলে চলাচলের জন্য জায়গা দেওয়া হবে বলেও দাবি করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪