| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় দলে যোগ দিতে দেশে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ০৬:৪৪:৩৯:পূর্বাহ্ন  |  ১৮১৬৪০০ বার পঠিত
জাতীয় দলে যোগ দিতে দেশে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম
ছবির ক্যাপশন: জাতীয় দলে যোগ দিতে দেশে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

এ‌শিয়ান কাপ বাছাই প্রতি‌যো‌গিতায় অংশ নেওয়ার ল‌ক্ষ্যে বাংলা‌দেশ জাতীয় দ‌লের প্রশিক্ষণ ক‌্যাম্প আগামী শুক্রবার ( ৩০ মে) থেকে শুরু হচ্ছে। প্রতি‌যো‌গিতায় অংশ নি‌তে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম।

বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে বুধবার (২৮ মে) সকাল আটটায়  তিনি ঢাকা পৌছান। 

ফাহমিদুলের জন্য ঢাকা বিমানবন্দরে যান৷ বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের টিম হোটেলে নিয়ে যাওয়া হবে । শুক্রবার জাতীয় দলে ডাক পাওয়া অন্য ফুটবলারও যোগ দেবেন। সবার আগে ফাহমিদুল আসলেন। 

মার্চ উইন্ডোতে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ছাড়াই সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছেছিল বাংলাদেশ দল। ফাহমিদুলকে বাদ দেয়ায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রচন্ড সমালোচনা হয়েছিল। তাকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিলও করেছিলেন সমর্থকরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতিকে তলব করেছিলেন। 

ফাহমিদুল সৌদি আরব ক্যাম্পে সপ্তাহ খানেকের বেশি সময় অনুশীলন করেছিলেন। সম্ভাবনাময় খেলোয়াড়কে কোচ ঢাকায় না আনায় বাফুফে কর্মকর্তারাও বিস্মিত ছিলেন। জাতীয় দল কমিটির সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকেও ফাহমিদুল নিয়ে বড় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এতে কোচ ফাহমিদুলকে পুনরায় ডাকতে বাধ্য হয়েছেন।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪