| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৫:১৭:৪৬:পূর্বাহ্ন  |  ১৬০৪৩২৮ বার পঠিত
স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় স্মৃতিসৌধে ‘বিজয় দিবস’ ও ‘স্বাধীনতা’ নিয়ে কটুক্তি করায় পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তারা স্লোগান দেন, ‘মুক্তিযুদ্ধের বাংলায়—পাকিস্তানপন্থীর ঠাঁই নাই।’

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ রক্ষার দায়িত্ব কিংবা বিক্রি করার অধিকার কোনো রাজনৈতিক দলকে যেমন দেওয়া হয়নি, ঠিক তেমনি কোনো রাজনৈতিক দল যদি বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন না করে, তাহলে সেই দলের নিবন্ধনও রাখা যাবে না। বাংলাদেশে স্বাধীনতাবিরোধীদের কোথাও রাজনীতি করতে দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হুমায়ুন কবির জীবন, সদস্য শেখ সালমান, কোরবান আলী প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, আজ মহান বিজয় দিবসে এসে স্পষ্ট বলতে চাই—স্বাধীনতার বিষয়ে কোনো সমালোচনা নতুনধারা বাংলাদেশ এনডিবি মেনে নেবে না। সে যে-ই হোক, বাংলাদেশের মানুষ কোনো ছাড় দেবে না।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪