| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো: মুসাদ্দিকের স্লোগান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৬:২০:০৪:অপরাহ্ন  |  ২৯০২৫৪৪ বার পঠিত
বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো: মুসাদ্দিকের স্লোগান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ শীর্ষক স্লোগান দিয়েছেন।

আজ বুধবার ‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে তিনি এই স্লোগান দেন।

বিকেলে লং মার্চ শুরু হলে বাড্ডা এলাকায় পুলিশ বাধার মুখে পড়ে জুলাই ঐক্য। এই সময় জুলাই ঐক্যের নেতারা উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এর এক পর্যায়ে মুসাদ্দিক আলী নিজেই বক্তব্য রাখেন এবং স্লোগানটি দেন। তিনি বলেন, “ভারতের রাজধানী দুটি। একটি দিল্লিতে, আরেকটি কারওয়ান বাজারে।”

তার এই বক্তব্য ও স্লোগানের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪