| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুর রাইডার্সে মালান-মায়ার্সসহ ছয় বিদেশি তারকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ২৩:৫৪:৪৯:অপরাহ্ন  |  ১৭৮১৯১৪ বার পঠিত
রংপুর রাইডার্সে মালান-মায়ার্সসহ ছয় বিদেশি তারকা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের আগে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে ছয়জন আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, দলের ভারসাম্য ও শক্তি বাড়াতেই অভিজ্ঞ এসব খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে। নতুন যোগ দেওয়া ক্রিকেটাররা হলেন— ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। ছয়জনেরই বিপিএলে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।

রংপুর কর্তৃপক্ষ জানায়, ব্যাটিং ও বোলিং— উভয় বিভাগেই এসব ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। ২৯ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪