| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মববাজরা শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায়: মোমিন মেহেদী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৪:২০:০৪:অপরাহ্ন  |  ১৫৭৫৫৭৯ বার পঠিত
মববাজরা শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায়: মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাট, সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলা, খুলনায় প্রেস ক্লাব সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেওয়ার ঘটনাগুলো প্রমাণ করে—মববাজরা শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় মিলনায়তনে ‘পুড়ছে দেশ-সমাজ : জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর উত্তরের সভাপতি ওয়াজেদ রানা।

মোমিন মেহেদী বলেন, দেশ যদি সত্যিকারের দেশপ্রেমিক শক্তির হাতে পরিচালিত হতো, তাহলে এতগুলো ঘটনা একসঙ্গে ঘটার সুযোগ পেত না দেশ-শিক্ষা-সংস্কৃতি ও মানবতাবিরোধী গোষ্ঠী। তিনি অভিযোগ করেন, ঘটনার পরও গত ২৪ ঘণ্টায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান উদ্যোগ না থাকায় জনমনে আতঙ্ক বাড়ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আল মামুন মন্ডল, সদস্য শাহানাজ জাহান, নূরুল আজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, রাজনীতির নামে যারা অপরাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাস চালায়—তাদের অতীতেও পরাজিত করেছে জনগণ। দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধেও সাহসী জনতা দাঁতভাঙা জবাব দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪