| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি আহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৭:৪৬:০২:অপরাহ্ন  |  ৮৪৭৯০৩ বার পঠিত
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি আহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০২ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ৪–৫ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে উত্তর গোতামারী এলাকায় অনুপ্রবেশ করেন। এ সময় প্রতিপক্ষ ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের শিষরাম ক্যাম্পের টহল দল গরু চোরাকারবারিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

রনি মিয়া হাতিবান্ধা উপজেলার গোতামারী গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত রনি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, উক্ত ব্যক্তি এলাকায় মাদক বহনকারী হিসেবে চিহ্নিত, যার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। প্রকৃতপক্ষে উক্ত ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি রাবার বুলেট দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে রংপুরে গমন করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪