| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমীর

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৫ ইং | ০৭:২৬:৪৮:পূর্বাহ্ন  |  ১৮১০২৯১ বার পঠিত
নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমীর
ছবির ক্যাপশন: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমীর

রিপোর্টার্স২৪ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে কঠোর এক বার্তা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার দায় নেবে না, ছাড়ও দেবে না।

বৃহস্পতিবার (২৮ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কঠোর বার্তা দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান লিখেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না— ব্যক্তি তিনি যেই হোন না কেন।

অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪