| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোস্টগার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:৫৩:২৯:পূর্বাহ্ন  |  ২১৯২১৯৪ বার পঠিত
কোস্টগার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪