| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পণ উদযাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২১:২৯:৪৫:অপরাহ্ন  |  ৮৩১১১৯ বার পঠিত
কুড়িগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পণ উদযাপন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। আলোচনা সভা, সুধী সমাবেশ, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী পত্রিকার দীর্ঘ ৭৩ বছরের ইতিহাস উদযাপিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণ অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দৈনিক ইত্তেফাকের বিরল ভূমিকা রয়েছে। তাই পত্রিকাটিকে সরকার কর্তৃক বিশেষভাবে সম্মানিত করার দাবি তোলা হয়।

বক্তারা এও আশাবাদ ব্যক্ত করেন যে, দৈনিক ইত্তেফাক আগামীদিনেও সংবাদপাঠকদের কাছে নির্ভরযোগ্য ও প্রামাণ্য সংবাদ পরিবেশন করে দেশের সাংবাদিকতাকে সমৃদ্ধ করবে।

আলোচনা সভায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, দৈনিক সকালের কাগজের সম্পাদক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ইউনুস আলী, জেলা জজ আদালতের পিপি বজলুর রশীদ, নারী ও শিশু আদালতের পিপি মিজানুর রহমান, উন্নয়ন কর্মী শুভ্রজ্যোতি সেন শর্মা, এবং বিভিন্ন মিডিয়ার কুড়িগ্রাম প্রতিনিধিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ইত্তেফাকের সংবাদদাতা ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন চিলমারী সংবাদদাতা নজরুল ইসলাম সাবু, উলিপুর সংবাদদাতা জাহাঙ্গীর আলম সরদার, নাগেশ্বরী সংবাদদাতা কির্তীকা সেন বিল্টু, রাজিবপুর সংবাদদাতা আব্দুল্লাহ আল মামুন, রাজারহাট সংবাদদাতা আরিফুল ইসলাম, রৌমারী সংবাদদাতা মাসুদ রানা এবং অন্যান্য গণমাধ্যমকর্মী ও সুধিবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪