| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে স্বাগত জানাতে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:০৫:৩৮:পূর্বাহ্ন  |  ৮৩০০১৫ বার পঠিত
তারেক রহমানকে স্বাগত জানাতে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ভাড়ায় নেওয়া বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখিরুল ইসলাম মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

স্থানীয়রা জানান, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে রেললাইন পার হতে গিয়ে তার মাইক্রোবাসটি লাইনে আটকে যায়। গাড়ি সরাতে তিনি নেমে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি পার হলেও তিনি নিজে পার হতে পারেননি। এ সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিশেষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় স্টেশন ছেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে রেলক্রসিং ও গেটম্যান না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এদিকে একই রাতে একতা এক্সপ্রেস ট্রেন টেংগনবাড়ি এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা ট্রেনটির গতিরোধ করে পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেনটি ফিরিয়ে পঞ্চগড় স্টেশনে নেওয়া হয়।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জাহিদুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪