| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএলের সংক্ষিপ্ত উদ্বোধনীতে ওসমান হাদির প্রতি শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৬:৪০:৪৮:অপরাহ্ন  |  ১৭৩৬২৬৩ বার পঠিত
বিপিএলের সংক্ষিপ্ত উদ্বোধনীতে ওসমান হাদির প্রতি শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট বাতিল করা হলেও টুর্নামেন্ট শুরুর আগে থাকছে সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব। আগামীকাল শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে ছোট পরিসরে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু জাগো নিউজকে জানান, এবার বড় কোনো উদ্বোধনী আয়োজন রাখা হয়নি। তবে ক্রীড়া সচিব এবং বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর আগে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

তিনি আরও বলেন, ম্যাচ শুরুর আগে জুলাই বিপ্লবের অন্যতম সেনানী ওসমান হাদির আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। সে সময় সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ওসমান হাদির ছবি প্রদর্শন করা হবে।

এদিকে, উদ্বোধনী ম্যাচ শেষে দর্শকদের জন্য থাকছে ৪০ থেকে ৪৫ মিনিটের একটি কনসার্ট। কনসার্টের আগে বিপিএলে অংশগ্রহণকারী ছয়টি দলের থিম সং বাজানো হবে। পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে আতশবাজিও ফোটানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪