| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, বাবা ও কিশোর ছেলে নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ০৬:২০:৫৩:পূর্বাহ্ন  |  ১২৫৬২৮৯ বার পঠিত
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, বাবা ও কিশোর ছেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে একটি মাছধরা ট্রলার ডুবে বাবা ও তাঁর কিশোর ছেলে নিখোঁজ হয়েছেন। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট এলাকার জেলে মো. শামিম জোমাদ্দার (৪০) ও তাঁর ১১ বছর বয়সী ছেলে সিয়াম জোমাদ্দার। ট্রলারে থাকা বাকি চার জেলে অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার হন।

উদ্ধার হওয়া জেলে শাওন হাওলাদার জানান, রোববার সকালে এমভি সিদ্দিক নামের ট্রলার নিয়ে ছয়জন জেলে সাগরে যান। বুধবার রাতে সাগরের পাইপবয়া এলাকায় নোঙর করার পর গভীর রাতে ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারের নিচের অংশে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। একপর্যায়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

এ ঘটনায় শামিমের বাবা মো. সিদ্দিক জোমাদ্দারসহ চারজন জেলে উদ্ধার হলেও শামিম ও তাঁর ছেলে সিয়াম নিখোঁজ হন। উদ্ধার হওয়া জেলেরা বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটা বন্দরে ফিরে চিকিৎসা নেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র মণ্ডল জানান, উদ্ধার অভিযানের জন্য বিষয়টি কোস্টগার্ড ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪