| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পকে বার্তা দিলেন পুতিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১১:৫০:৩৯:পূর্বাহ্ন  |  ১৭৯৫৮৫৩ বার পঠিত
ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পকে বার্তা দিলেন পুতিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পাওয়ার পর মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে এ যোগাযোগ করেন তাঁর পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ। শুক্রবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউরি উশাকভ টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তবে এই ফোনালাপ কবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

পেসকভ জানান, পুতিনের দূত কিরিল দমিত্রিয়েভ গত সপ্তাহান্তে মিয়ামিতে এক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের কাগজপত্র মস্কোতে নিয়ে আসেন। সেগুলো বর্তমানে ক্রেমলিনে বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি বলেন, তথ্যগুলো পর্যালোচনা করা হয়েছে এবং প্রেসিডেন্ট পুতিনের পক্ষে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ হয়েছে। উভয় পক্ষ সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।’

ক্রেমলিন এই প্রস্তাবগুলোকে কীভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, প্রকাশ্যে মন্তব্য করলে আলোচনার ক্ষতি হতে পারে বলে রাশিয়া এ বিষয়ে এখনই কিছু বলতে চায় না।

এদিকে রাশিয়ার প্রভাবশালী দৈনিক কোমারসান্ত জানিয়েছে, পুতিন দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেনে রুশ বাহিনীর নিয়ন্ত্রিত কিছু এলাকা বিনিময়ের বিষয়ে তিনি বিবেচনা করতে পারেন। তবে তাঁর শর্ত হলো ডনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকতে হবে।

এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে পেসকভ বলেন, বৈঠকে ইউক্রেন শান্তি আলোচনা ‘সাধারণভাবে’ আলোচিত হয়েছে। তবে কী নিয়ে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তিনি দেননি।

রয়টার্স/রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪