| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ভারত চায় না বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২০:৪৪:১৯:অপরাহ্ন  |  ৩১৩১০৫ বার পঠিত
‘ভারত চায় না বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক’

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক- সেটা ভারত চায় না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ও ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি আয়োজিত আগামী জাতীয় নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসন মোকাবিলা করা হলো বাংলাদেশের জন্য অন্যতম এক চ্যালেঞ্জ। তারা চায় না বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। আমি অনেকবার বলেছি এটা নিয়ে অনেক সময় জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে। আমি বলতাম যে বাংলাদেশে একটা ফ্রি-ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন ভারতের স্বার্থের বিরুদ্ধে।

তিনি বলেন, ভারত চায় না বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এটা বললে সবাই অবাক হয়ে যেত আপনি এটা কি বলছেন! আমি বলছি, নির্বাচন হয়ে গেলে এবং সত্যি সত্যি যদি জনগণের অভিপ্রায় এতে প্রতিফলিত হয়, তাহলে পরে সেই সরকারের সময় বাংলাদেশে ভারতীয় অপকর্মগুলো করা কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক ভাবেও ভারত এর মধ্যে চাপে পড়বে। কাজেই বাংলাদেশে যদি একটা অস্থিরতা থাকে, তাহলে ভারতের জন্য সুবিধা।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমি মনে করি একজন লিডারের প্রধান দায়িত্ব হচ্ছে সিদ্ধান্ত নেয়া। সিদ্ধান্ত নিলে আপনার ভুল হতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এই সরকার যেন অনেকটা এরকম মনোভাব-আচ্ছা দেখি না সময় চলে যাক, টাইম ইজ বেস্ট হিলার।

অন্তর্বর্তীকালীন সরকার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারবে কি-না এটি নিয়ে সন্দেহ প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, সরকারের অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু সময় আছে আর মাত্র ছয় সপ্তাহ। রাজনৈতিক দলগুলির প্রতি আমি আশা করেছিলাম এই মহান জুলাই বিপ্লবের পরে অন্তত তাদের কিছু শুভ বুদ্ধির উদয় হবে। তারা একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেবেন সেই আশা করেছিলাম। কিন্তু এখনো আমি সেই আগের মত দলীয় সংকীর্ণ চিন্তাধারার বাইরে কাউকে আমি উঠতে দেখছি না। এটা জাতির দুর্ভাগ্য।

তিনি নাগরিক সমাজকে উদ্দেশ্য করে বলেন, আপনারা রাজনৈতিক দলগুলোকে গিয়ে বলুন, সিটিজেন চার্টার দেওয়ার জন্য। ওখানে বলুক যে নির্বাচনে আমরা কেউ ফলস ভোট দেওয়ার চেষ্টা করব না। নির্বাচনের কেন্দ্র দখল করবার চেষ্টা করব না। নির্বাচনে আমরা সহযোগিতা করব। ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আল্লাহর ওয়াস্তে এটা করুন। না হলে ইতিহাসের আস্তা কুঁড়ে আপনাদের ঠাঁই হবে। যেরকম শেখ হাসিনা এখন আছে। সুতরাং শেখ হাসিনার থেকে আপনাদের শিক্ষা নেয়া উচিত।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভুঁইয়া, সাবেক সিনিয়র সচিব ড. খ. ম কবিরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪