| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২২:০২:৫৮:অপরাহ্ন  |  ৮২১৩৭৭ বার পঠিত
নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
ছবির ক্যাপশন: ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-২ (সদর) আসনের জন্য বিএনপি প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। শনিবার (২৭ ডিসেম্বর) জেলা বিএনপির উদেষ্টা পরিষদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী মিজানুর রহমান চৌধুরী তার হয়ে ফরম সংগ্রহ করেন।

বিগত কয়েকদিন ধরে নীলফামারী-২ আসনে প্রার্থিতা নিয়ে নানা জল্পনা ও দাবির বিষয় উঠেছিল। ডোমার ও ডিমলার বিএনপি নেতাকর্মীরা মিছিল, মিটিং ও সমাবেশ করে তুহিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। জেলার বিভিন্ন এলাকা থেকে এই দাবির চাপ বাড়ার পর দলের কেন্দ্রীয় স্তর তাকে নিবার্চনে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

এবারের নির্বাচনে তুহিন জামায়াত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের অভ্যন্তরে তুহিনকে সমর্থন জানানো হলেও প্রার্থিতা সংক্রান্ত জল্পনা কয়েকদিন ধরে শহরের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪