| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার দফা দাবি পেশ করে শাহবাগ ত্যাগ করলো ইনকিলাব মঞ্চ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৭:৩৩:০২:অপরাহ্ন  |  ২৮২১০৬৩ বার পঠিত
চার দফা দাবি পেশ করে শাহবাগ ত্যাগ করলো ইনকিলাব মঞ্চ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা ইনকিলাব মঞ্চ রবিবার (২৮ ডিসেম্বর) চার দফা দাবি ঘোষণা করে ত্যাগ করেছে।

রোববার দুপুর ২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন মঞ্চের নেতাকর্মীরা। অবরোধের কারণে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও সংযোগ সড়কের লেন খোলা থাকায় পুরোপুরি বন্ধ হয়নি।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে: ১. খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা। ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা। ৩. ভারত যদি আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা। ৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।

সমাবেশে বক্তারা বলেন, দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। রাজপথে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তারা।

চার দফা দাবি ঘোষণার পর সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ধীরে ধীরে এলাকাটি ফাঁকা হতে শুরু করলে কিছু সময়ের মধ্যেই শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪