| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ১১:৫৩:৫৬:পূর্বাহ্ন  |  ১৮৪২৪৩০ বার পঠিত
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলায়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল।

শুক্রবার বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা। 

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। 

রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪