স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। সাধারণ সভার পরিবর্তে বেলা ১১টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী। আলোচনা শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে সভার শুরুতে এই মহিয়সী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার রাণা, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।
রিপোর্টার্স২৪/ধ্রুব