| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পুলিশ পরিদর্শকদের বিদায় সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১০:৩০:৩১:পূর্বাহ্ন  |  ৩৫৭২১৪৯ বার পঠিত
শেরপুরে পুলিশ পরিদর্শকদের বিদায় সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি : জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার মো. শহীদুল হক ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সালেমুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

বিদায়ী কর্মকর্তাদের মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ করার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪