| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ২২:৩৭:০৯:অপরাহ্ন  |  ৮০০৫৫৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৫৩ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. জহিরুল ইসলাম ওরফে কাজল (৩৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ফতেপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঠাকুরগাঁও পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রূপসী বাংলা তেল পাম্পের বিপরীতে চেকপোস্ট বসায় ডিবির একটি দল। এ সময় কাঁধে বাদামি রঙের ব্যাগ নিয়ে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ব্যাগের ভেতর কালো স্কচটেপে মোড়ানো স্বচ্ছ পলিথিনে রাখা ৫১০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম স্বীকার করেন, তিনি ঢাকা থেকে ইয়াবাগুলো এনে বালিয়াডাঙ্গী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) সাধন চন্দ্র রায়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪