| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১২:০০:৪৩:অপরাহ্ন  |  ৭৯৪৯০২ বার পঠিত
গাইবান্ধায় ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশায় একটি যাত্রীবাহী বাস এবং সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে দুইজন নিহত এবং অন্তত আরও আটজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায়।

নিহতদের মধ্যে একজন হলো রংপুরের পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ারের ছেলে জামিল (১৭)। অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজে পৌঁছালে সামনের ট্রাককে ধাক্কা দেয়। বাসের সামনের ডান অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও আটজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

বাসের যাত্রী সোনালী বেগম জানান, ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না, তারপরও ড্রাইভার অত্যন্ত দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। পলাশবাড়ী থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করে। নিহত দুইজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, ধারনা করা হচ্ছে ঘন কুয়াশা এবং বাসের উচ্চ গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। চালক পলাতক আছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪