| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৩:৫২:১৫:অপরাহ্ন  |  ১৪৯৯৪২৩ বার পঠিত
রংপুরে জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রংপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, বিধি মোতাবেক যাচাই করার পর জিএম কাদেরের দাখিল করা কাগজপত্রে কোনো অসঙ্গতি না পাওয়ায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এ সময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪