| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীকে জোর করে নিতে গিয়ে শ্বশুরকে গাড়িচাপা, জামাতা আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ২০:২৫:৫৬:অপরাহ্ন  |  ৭৯৩৬১৮ বার পঠিত
স্ত্রীকে জোর করে নিতে গিয়ে শ্বশুরকে গাড়িচাপা, জামাতা আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর এক প্রাণঘাতী ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে স্ত্রীকে জোর করে বাবার বাড়ি থেকে তুলে নেওয়ার সময় বাধা দেয়ায় শ্বশুর ইনতাজুল ইসলাম (৬০) আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে জামাতা আবু তাহের (৩৫) ও তার প্রাইভেটকার আটক করে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করেছে। আটক তাহের একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের মজিদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আবু তাহের প্রথম স্ত্রী থাকা অবস্থায় ইনতাজুল ইসলামের মেয়ে রেজেকা ইসলামকে (২২) দ্বিতীয় বিয়ে করেছিলেন। পারিবারিক কলহের কারণে শুক্রবার সকালে রেজেকা তার বাবার বাড়িতে ফিরে যান। জুমার নামাজের সময় আবু তাহের প্রথম স্ত্রীর সঙ্গে প্রাইভেটকারে শ্বশুরবাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে রেজেকাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। বাধা দেয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ইনতাজুল গুরুতর আহত হন।

নিহতের কন্যা নার্গিস বেগম জানিয়েছেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।’

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, ‘ঘটনাটি তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪