রিপোর্টার্স২৪ ডেস্ক: ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, শরীফ ওসমান বিন হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে মুক্ত করা হয়েছিল।
শনিবার (৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে জুমা বলেন, “ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছেন? সে কার রিক্রুট? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?”
তিনি আরও অভিযোগ করেন, “কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো, সে সেন্টারে যেদিন প্রথম এটাম্প নেয়, সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার সম্ভাবনা রয়েছে।”
ডাকসুর নেত্রী প্রশ্ন তুলেছেন, “তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেন?” জুমা মনে করেন, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে মামলার অনেক জট খুলে যেতে পারে।
এই দাবি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে ফয়সাল ও হাদি হত্যা মামলা-র প্রক্রিয়াগত ধীরগতি ও তদন্ত সংক্রান্ত প্রশ্নগুলো।
রিপোর্টার্স২৪/ আয়েশা