| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি প্রজ্ঞাপনকে "সামান্য ব্যাপার" বললেন গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৬:১৪:১৯:অপরাহ্ন  |  ৭৮৮১৯৯ বার পঠিত
সরকারি প্রজ্ঞাপনকে "সামান্য ব্যাপার" বললেন গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত

গাইবান্ধা  প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আওতায় গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের পাট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি প্রজ্ঞাপন অমান্যের অভিযোগ উঠেছে।

বাংলাদেশের তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনসহ ৩১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার সাধারণ ছুটি এবং জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ উপলক্ষ্যে ২ জানুয়ারি ২০২৬ ইং দুপুরে এক তথ্যের ভিত্তিতে গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা অর্ধনমিত তো দুরের কথা, উত্তোলনই করা হয়নি। এলাকাবাসী জানান, ইতিপূর্বেও এ অফিসে কোনো জাতীয় দিবস বা সরকারি নির্দেশনা পালন করতে দেখা যায়নি।

এ বিষয়ে পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “এটা সামান্য বিষয়।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা যদি সরকারি নির্দেশনা বা প্রজ্ঞাপনকে সামান্য বলে তাচ্ছিল্য করেন, সেটা পরাজিত ফ্যাসিস্টের দোসর হিসাবেই ধারণা করা যায়। উক্ত কর্মকর্তার বক্তব্যনুযায়ী গণবিপ্লব চেতনাকে অস্বীকার এবং চাকরী আচরণ বিধি অমান্যের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে অভিজ্ঞ মহল মনে করেন। বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রয়োজন।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪