| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৪:২৮:৫৫:অপরাহ্ন  |  ৭৮১৬৩৩ বার পঠিত
কুড়িগ্রামে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কয়েক দিন ধরে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট বেড়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার দিনমজুর আতা (৫০) বলেন, শীতের কারণে সকালে কাজে যেতে দেরি হয়। ঠান্ডায় হাত-পা চলতে চায় না, তবু কাজ না করে উপায় নেই। একই এলাকার আনসার আলী বলেন, ঠান্ডায় কাজ না করলে পেটে ভাত জোটে না। কাজে গেলে হাত-পা ঠান্ডায় কনকন করে, ঠিকমতো কাজ করতে পারি না।

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মজিবর ইসলাম বলেন, অতিরিক্ত ঠান্ডায় আমার ছেলের কয়েক দিন ধরে ডায়রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কিছু রোগী হাসপাতালের আউটডোরে চিকিৎসাসেবা নিচ্ছেন, আবার কিছু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

কুড়িগ্রাম জেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, ৯টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে এবং নগদ ৪০ লাখ টাকা মজুদ আছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪