| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়ন বাতিল হওয়ায় রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন জামায়াতের নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৩:৩১:৩৪:অপরাহ্ন  |  ৭৭৮১০৮ বার পঠিত
মনোনয়ন বাতিল হওয়ায় রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন জামায়াতের নেতাকর্মীরা

কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে কুড়িগ্রাম-৩ আসনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাই শেষে রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে জামায়াতের নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন এবং প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা অন্নপূর্ণা দেবনাথকে ইসকনের সদস্য ও ফ্যাসিস্টের দোসর হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন। ওই সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে এই পদে দেখতে চান না বলে স্লোগান দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও উপযুক্ত প্রমাণ জমা দেননি। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে (২ জানুয়ারি) শুক্রবার জামায়াত প্রার্থী সালেহীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের কারণে স্থগিত করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা জানায় জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলেও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট সুবিচার না পাওয়ার অভিযোগ করেন জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী।

এ বিষয়ে জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন বলেন, “কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর প্রার্থিতা স্থগিতের সুরাহার জন্য আজ দুপুর দুইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমাদের ডাকা হয়েছিল। কিন্তু আমাদের বক্তব্য না শুনেই পক্ষপাতদুষ্ট আচরণ করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমাদের সংগঠন মনে করে, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার নিরপেক্ষতা হারিয়েছেন।”

তিনি আরও বলেন, “বিষয়টি আমরা ইতোমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে অবহিত করেছি। আমরা আশা করছি, আপিলের মাধ্যমে মাহবুবুল আলম সালেহীর প্রার্থিতা পুনর্বহাল হবে।”

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়ন জমা হয়। এর মধ্যে ২৬টি বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪