| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ০৭:৫০:১৫:পূর্বাহ্ন  |  ১৭৪১৪৭১ বার পঠিত
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কারাকাসে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণ করেন। তিনি ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শপথের কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়ে নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট এবং নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবে উল্লেখ করেন। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট চারটি অভিযোগ আনা হয়েছে।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে দেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে আখ্যা দেন। তিনি বলেন,

“অবৈধ সামরিক আগ্রাসনের গভীর বেদনা নিয়েই আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। দেশের শান্তি, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আমরা দৃঢ়ভাবে কাজ করব।”

এদিকে নিউইয়র্কের ম্যানহাটনের ওই আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন।

মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনা জোরালো হয়েছে। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ঘটনাটিকে একটি অবৈধ সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করলেও মার্কিন রাষ্ট্রদূত অভিযানের পক্ষে অবস্থান নেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, ভেনেজুয়েলায় সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির পরিস্থিতি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪