| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি–টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা প্রশ্ন, বাংলাদেশের পাশে আফ্রিদি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০০:০৪:৪৬:পূর্বাহ্ন  |  ২৬১৭৫৫ বার পঠিত
টি–টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা প্রশ্ন, বাংলাদেশের পাশে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে দ্রুত ও নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আফ্রিদি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিসিবির সিদ্ধান্ত সম্পূর্ণ যুক্তিসংগত। আইসিসিকে কোনো দেশের প্রভাব ছাড়াই ন্যায্য ও স্বচ্ছ ভূমিকা পালন করতে হবে। অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশের ম্যাচ বিকল্প ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা উচিত।

উল্লেখ্য, আইপিএলে চুক্তিবদ্ধ হওয়া মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা বিষয়ক কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দল ফেব্রুয়ারিতে ভারতে গিয়ে খেলবে না এবং আইসিসিকে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের জন্য চিঠি পাঠিয়েছে। পাকিস্তান দলও ভারত ছাড়াই শ্রীলঙ্কায় তাদের ম্যাচ খেলবে।

শহিদ আফ্রিদির মন্তব্য টুর্নামেন্ট আয়োজন, ভেন্যু নির্বাচন এবং আইসিসির ভূমিকা নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপের গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণকারীদের আস্থা বজায় রাখতে আইসিসির এখন দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪