| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২০:৪৯:০২:অপরাহ্ন  |  ৭৫৮৭৪১ বার পঠিত
ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইচেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার কাজিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।

আটক যুবকরা হলেন-বাবু ঢালী (২৫) ও মো. শাহজাহান (২৭)। তারা দুজনই পার্শ্ববর্তী কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে কাজিয়ারা এলাকার একটি সড়কে পথচারীদের গতিরোধ করে বাবু ও শাহজাহান দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে তাদের আটক করে। ওইসময় ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত বাবু ঢালী ও শাহজাহান দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা গরু জবাই করার কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাই করছিল।

তিনি আরও বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪