| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এআই ব্যবহারে স্যামসাংয়ের মুনাফা তিনগুণ হতে পারে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৩:৩১:১০:অপরাহ্ন  |  32979 বার পঠিত
এআই ব্যবহারে স্যামসাংয়ের মুনাফা তিনগুণ হতে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা স্যামসাং ইলেকট্রনিকসের জন্য রেকর্ডের মুনাফা বয়ে এনেছে। দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট আশা করছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) তাদের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়ে যাবে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি ত্রৈমাসিকে স্যামসাংয়ের অপারেটিং প্রফিট হতে পারে প্রায় ২০ ট্রিলিয়ন ওন। এক বছর আগে একই সময়ে এই মুনাফা ছিল মাত্র ৬.৪৯ ট্রিলিয়ন ওন। এটি স্যামসাংয়ের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির জন্য ডেটা সেন্টার, সার্ভার এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের চাহিদা বেড়ে যাওয়ায় মেমোরি চিপের দাম রেকর্ডহারে বৃদ্ধি পেয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানিয়েছে, চলতি চতুর্থ প্রান্তিকে ড্রাম চিপের কিছু কনট্রাক্টের মূল্য আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এই মুনাফার পূর্বাভাস প্রকাশের পর শেয়ারবাজারও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। বৃহস্পতিবার সকালের লেনদেনে স্যামসাংয়ের শেয়ারের দাম সামান্য বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতায় পৌঁছায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারমূল্য প্রায় ১৫৫ শতাংশ বেড়েছে।

তবে সব খাতে আনন্দ নেই। বিশ্লেষকেরা জানিয়েছেন, মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় স্যামসাংয়ের মোবাইল ব্যবসার লাভের মার্জিনে চাপ পড়তে পারে। স্মার্টফোন তৈরির খরচ বেড়লেও বাজার পরিস্থিতি অনুযায়ী পণ্যের দাম বাড়ানো সহজ নয়। স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী টি এম রোহ জানিয়েছেন, প্রয়োজন হলে পণ্যের দাম সমন্বয়ের বিষয়ও বিবেচনা করা হবে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিকভাবে ডেটা সেন্টার ও এআই অবকাঠামোয় বিনিয়োগ বাড়তে থাকায় ২০২৬ সালেও মেমোরি চিপের সরবরাহ সংকট বজায় থাকতে পারে। এতে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, এআই বুম স্যামসাংকে নতুন গতি দিয়েছে। মোবাইল ব্যবসায় কিছু চ্যালেঞ্জ থাকলেও, বিশ্লেষকরা আশা করছেন, আয় ও মুনাফার এই ঊর্ধ্বগতি আগামী বছরও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪