দিনাজপুর প্রতিনিধি:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, এটা পাঁচ বছরের জন্য নয়। কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, এই নির্বাচন বাঁধাধরা নির্বাচনের মত নয়। আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। তবে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আমাদের কোন দল নাই। আমরা সবার জন্য সরকার।
সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না। আপনাদের সকলের চেষ্টায় একটি সুন্দর ভোট হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সবচেয়ে ক্ষমতাবান জনগণ আর এই ক্ষমতাটাকে জাহির করা দিনই হল ১২ ই ফেব্রুয়ারি। এই নির্বাচন বাঁধাধরা নির্বাচনের মত নয়।আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। তবে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আমাদের কোন দল নাই। আমরা সবার জন্য সরকার। জুলাই অভ্যুত্থান হয়েছে মানুষ ভোট দিতে পারে নাই এজন্য। জনগণ যাদেরকে নির্বাচিত করতে চেয়েছিলেন তাদের নির্বাচন করা হয়নি।
১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনে আপনারা যাকেই নির্বাচিত করতে চাইবেন, তিনি যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।
এখানে সংখ্যালঘু ভোটার আছেন, আদিবাসী ভোটার আছেন। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য জেলা প্রশাসক, পুলিশ পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, এটা পাঁচ বছরের জন্য নয়। কারণ এই নির্বাচনে একটি গনভোট হচ্ছে। গণভোটে চারটি প্রশ্ন একটি প্যাকেজ হিসেবে দেওয়া হয়েছে, যেখানে হ্যাঁ অথবা না হবে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, আপনার যদি চান ক্ষমতার ভারসাম্য হোক ক্ষমতা কেন্দ্রীভুক্ত যেন না হয়, আপনি যদি চান দেশে গুম খুন না হয়- মানুষ বিচার পায়, তাহলে আপনারা হাঁ ভোট দেবেন।
ভোটের গাড়ি প্রদর্শনী শেষে একটি দেশাত্মবোধক কর্নসাট অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
রিপোর্টার্স২৪/সোহাগ